• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম


বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবির জয়ের পথে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ৩:১৬ পিএম

গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে এবার জিততে যাচ্ছেন তিনি।মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার কারণে গত বছরই তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর তিনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি নিজেই ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন।১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে। সেই দিনটিকে স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন।ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, গত ১৫ বছরে তৃণমূল সরকার ব্যাপক দুর্নীতি ও লুটপাট করেছে, যার ফলই এখন তারা পাচ্ছে।সাংবাদিকদের তিনি বলেন, “আমি কী বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটি তো হওয়ারই ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইপোকে অনেক বেশি ক্ষমতা দিয়েছেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০ থেকে ২০০ বছরে যা করেছে, তারা ১৫ বছরে তার চেয়েও বেশি করেছে। যারা তৃণমূলকে জবাব দিয়েছে, আমি তাদের শুভেচ্ছা জানাই।”নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, “আমি দুটি আসনেই নির্বাচন করেছি। দুটি আসনেই জিতব এবং দুপুর তিনটার মধ্যে জয়ের সনদ নিয়ে ফিরব।

”সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএসএস