• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৭ এএম


খামেনিকে হ/ত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল: ইস/রা/য়েলি নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৯:৩৪ পিএম

খামেনিকে হত্যা করা ইসরায়েলের ভুল সিদ্ধান্ত ছিল: ইয়ার গোলানইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান। তাঁর মতে, খামেনিকে হত্যার সিদ্ধান্ত ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি; বরং এর ফলে ইরানের নেতৃত্ব আরও কঠোর অবস্থানের ব্যক্তিদের হাতে চলে গেছে।শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।ইয়ার গোলান বলেন, ৮৬ বছর বয়সী আলি খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। তাঁর দাবি, খামেনির পর তাঁর ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।গোলানের বক্তব্য অনুযায়ী, খামেনিকে হত্যার মাধ্যমে ইসরায়েল যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল, তা দেশটির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। বরং নেতৃত্বের পরিবর্তনের পর ইরানের ক্ষমতাকাঠামোয় আরও কঠোর মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রভাব বেড়েছে বলে তিনি মনে করেন।

/বিএসএস