• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম


মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের হাতে আট’ক বলিউড তারকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৯:০৮ পিএম

ভারতের মুম্বাইয়ে নির্বাচন কমিশন ও দুর্নীতিবিরোধী একটি বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার সময় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ।

বিভিন্ন দাবিতে আয়োজিত সাম্প্রতিক এই প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি।

গত শুক্রবার মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও জনতা অংশ নেন। বিক্ষোভকারীদের সঙ্গে মিছিলে যোগ দিয়ে আন্দোলনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের পদক্ষেপের মুখে পড়েন ইমরান খান। পরে তাকে আটক করা হয়।

প্রতিবাদ সমাবেশে বলিউডের এই অভিনেতার আকস্মিক উপস্থিতি এবং তার আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে আটকের পর ইমরান খানকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাকে পরবর্তী সময়ে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি।

/এসএন