• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম


হরমুজে ঢুকলে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানো হবে: আইআরজিসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ৪:১১ পিএম

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নিতে নৌ-মিশন পরিচালনার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই চলাচল করতে হবে।
সংগঠনটি আরও সতর্ক করে বলেছে, প্রণালিতে মোতায়েন ইরানি বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা করলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এদিকে তেহরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো বিদেশি সামরিক বাহিনী—বিশেষ করে মার্কিন সেনারা—হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

/বিএসএস