ইরানকে ঘিরে আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালানো, দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর মতো কয়েকটি পথ তার সামনে রয়েছে। তবে এর মধ্যে কোন পথ বেছে নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।
এরই মধ্যে ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। গত রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি ধ্বংস করা, দেশটির অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করা কিংবা একটি চুক্তিতে পৌঁছানো—এগুলোর যেকোনো একটি পথ তিনি বেছে নিতে পারেন।
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো তিনি ভাবছেন বলেও জানান ট্রাম্প।
এ সময় ট্রাম্প প্রশ্ন তোলেন, কখন এবং আদৌ ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেবেন’ কি না। তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত পাওয়া গেছে।
/এএসএফ