• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম


বাংলাদেশিদের ভিসাপ্রক্রিয়া সহজ করেছে ভারত: উপহাইকমিশনার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। একই সঙ্গে ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ভারতের উপহাইকমিশনার।এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন পবনকুমার বাধে।তিনি জানান, প্রস্তাবিত এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।তিনি উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

সূত্র: এফবিসিসিআই

/বিএসএস