• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ এএম


সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হু’থিদের হাম’লার দা’বি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ১১:৫৯ পিএম

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক দাবি করেছে, সৌদি আরবের কয়েকটি ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুথিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নজরানের বিমানবন্দর এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে।

তবে হুথিদের এই হামলার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিয়াদ হামলার খবর নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।

এদিকে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরবকে সতর্ক করে বলেছিল, হুথি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ডে হামলা আরও জোরদার করলে তাদের দমন করতে ব্যর্থ হবে সৌদি আরব।

/এসএন