ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলল ইরানি দূতাবাসের এআই ভিডিও
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, নিজেদের শক্ত ঘাঁটিগুলোতেও ভরাডুবি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির।
এ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে ‘বিপজ্জনক বর্জ্য’।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে ভিডিওটি প্রকাশ করে ইরানি দূতাবাস। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। এর সঙ্গে একটি হাসিমুখের ইমোজিও যুক্ত করা হয়েছে।
কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সাফল্যের পর ট্রাম্পকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে ইরানি দূতাবাস।
সূত্র: দ্য স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে
/এএসএফ