• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ এএম


“শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে”- ইরানের প্রেসিডেন্টের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৬:০২ এএম

শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-র বরাতে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, “আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং তাদের সামনে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যেন আমরা কোনো অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত না করি।”

একই সঙ্গে নিজের সরকারের দায়িত্বের কথাও তুলে ধরে পেজেশকিয়ান বলেন, “আমরাও আমাদের দেশের নাগরিকদের ওপর কোনো ধরনের অবিচার বা নিপীড়ন করতে পারি না।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে যে দেশটি সংগ্রাম ও প্রতিরোধের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইরনা

/এএসএফ