• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম


ইরানে টানা ১৩তম রাতের মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৯:৫৭ এএম

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে রাজধানী তেহরানসহ দেশের একাধিক নগরী ও উপকূলীয় কৌশলগত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের দাবি, সামরিক স্থাপনার পাশাপাশি কয়েকটি আবাসিক এলাকাও হামলার শিকার হয়েছে। এর জবাবে আরও কঠোর ও ব্যাপক প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে অসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন স্থানে নতুন দফায় হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের সামরিক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: সেন্টকম

/এএসএফ