ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকার বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্যাম্পে দায়িত্ব পালনরত ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে।
গুলিতে দুই জওয়ান ঘটনাস্থলেই বা পরে মারা যান বলে জানা গেছে। আহত আরেক সদস্যকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কী পরিস্থিতিতে সহকর্মীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এএসএফ