মালয়েশিয়ায় এক নারী চালকের সন্দেহজনক আচরণে আতঙ্কিত হয়ে চলন্ত প্রাইভেট কার থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর গুরুতরভাবে পড়ে আছেন ওই নারী।
জানা গেছে, গাড়ির চালকের আচরণে অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করে চালককে গাড়ি থামাতে বলেন। তবে চালক গাড়ি থামাতে অস্বীকৃতি জানালে চরম ঝুঁকি নিয়েই চলন্ত অবস্থায় গাড়ির দরজা খুলে বাইরে লাফ দেন ওই নারী।
ঘটনাটি মালয়েশিয়ায় ঘটেছে। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নারীর সাহসিকতার প্রশংসা করছেন, আবার অনেকে জননিরাপত্তা ও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
/এএসএফ