• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম


নতুন পে স্কেলে বাড়িভাড়া ভাতা কমছে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮ পিএম

জাতীয় বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও গ্রেডভেদে কমছে বাড়িভাড়া ভাতার হার। ২০১৫ সালের বিদ্যমান পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে অন্যান্য এলাকাতেও বাড়িভাড়া ভাতার হার কমানোর প্রস্তাব রয়েছে।তবে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকায় ভাতার হার কমলেও টাকার অঙ্কে বাড়িভাড়া ভাতা বাড়বে।৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। মন্ত্রিসভা বৈঠকের কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বাড়িভাড়া ভাতার হার ৪০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর এসব এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিদ্যমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।এদিকে নতুন পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গ্রেড যত উঁচু হবে, বার্ষিক বেতন বৃদ্ধির হার তত কম হবে।তবে ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব বহাল রাখা হয়েছে।জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। তবে সচিব কমিটির সুপারিশে তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির হারও কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।নতুন বেতন কাঠামো প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। তবে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।নতুন কাঠামোয় চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসাভাতা পাবেন। পেনশনারদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

/বিএসএস