• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম


‘নেতানিয়াহু’র চেয়ে কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ মে ২০২৬ ১:১৯ পিএম

কোরবানির বাজারে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’র চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে আরেক আলোচিত মহিষ ‘নেতানিয়াহু’। ৭৬০ কেজি ওজনের মহিষটি বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। অন্যদিকে ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হয় সাড়ে ৩ লাখ টাকায়।

ফলে দামের দিক থেকে ট্রাম্পকে ছাড়িয়ে গেছে নেতানিয়াহু।জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটল এগ্রো ফার্মের মহিষ ‘নেতানিয়াহু’কে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। এলভিনো জাতের এই মহিষটির সাদা রঙ ও বিশাল আকৃতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ভাইরাল হয়ে পড়ে। ফার্মটির ম্যানেজার মেহেদী হাসান জানান, রাজধানী ঢাকার এক ক্রেতা ৬ লাখ টাকায় মহিষটি কিনেছেন। ঈদের আগেই সেটি ঢাকায় নিয়ে যাওয়া হবে।অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে পুরান ঢাকার এক ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির গায়ের রঙ ও চুলের স্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল। পরে নামের কারণেই এটি ব্যাপক আলোচনায় আসে।তিনি আরও জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। পরে সেটিকে লালন-পালন করে কোরবানির বাজারে তোলা হলে ক্রেতা সাড়ে ৩ লাখ টাকায় কিনে নেন। তবে ট্রাম্পকে দেখতে না পেয়ে এখন অনেক দর্শনার্থী ভিড় করছেন ‘নেতানিয়াহু’কে এক নজর দেখতে।