• ঢাকা
  • শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম


নোয়াখালীতে অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ভাতিজার গোপনাঙ্গ কেটে পালালেন চাচি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:৩০ পিএম

কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে ঘটে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ।

আহত জুয়েল ওই এলাকার কামাল হোসেনের ছেলে। ঘটনার পর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন এবং প্রায় এক মাস আগে দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে পারিবারিক মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচি জেসমিন আক্তারের মোবাইল ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়দের দাবি। পরে জুয়েল দেশে ফেরার পর পরিবারের সদস্যরা তার বিয়ের উদ্যোগ নেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচির ঘরে গেলে সেখানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এএসএফ