• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০৬ এএম


বেঙ্গালুরে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় ডাক্তার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ১০:৩৪ পিএম

বেঙ্গালুরুতে বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক দম্পতিকে মারধরের অভিযোগে স্থানীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য প্রকাশ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার কাছে বেত্তাদাসাপুরায় বসবাসকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর হামলার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ, সকালে রাস্তায় স্থানীয় চিকিৎসক ডা. নাগেন্দ্র তাদের সঙ্গে দেখা হওয়ার পর হঠাৎ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে এ নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হলে তিনি তাদের ওপর শারীরিক হামলা চালান বলে অভিযোগ করেন তারা।

পরে নাসরিনা বিলালের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি দেওয়া হয়।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএসএফ