• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম


বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে যে এলাকায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ১০:৪৫ পিএম

শরীয়তপুরের দেওভোগ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরের একটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির রুদ্রকর অভিযোগ কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালং-৩ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৪ডি নম্বর বুড়িরহাট ফিডারের আওতাধীন দেওভোগ এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে। বিদ্যুৎ বিতরণ লাইনের আশপাশ পরিষ্কার রাখার এ কার্যক্রমকে রাইট অব ওয়ে বা ‘আরওডব্লিউ’ ক্লিয়ারেন্স বলা হয়। এ কাজের জন্য নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

/এএসএফ