পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’-র নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’ । ২০২৬ সালের এপ্রিলের শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান । এর আগে ২০২৫ সালে এর নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করারও উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশীয় ঐতিহ্য ও সর্বজনীনতা বজায় রাখার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে সরকার এর পক্ষ থেকে জানানো হয়।