• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম


ঈদে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ১০:৩৮ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট এবং ১৫ মে বিক্রি করা হবে ২৫ মের টিকিট। পরবর্তীতে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

অন্যদিকে, ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা এবং ফেরত যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি করে টিকিট ক্রয়ের সুযোগ থাকবে।

এছাড়া, ঈদ উপলক্ষে অগ্রিম বা ফিরতি যাত্রার টিকিট ফেরতযোগ্য হবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে।

/এসএন