• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৮ এএম


নানার মুক্তিযোদ্ধা সনদ বাবার নামে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল শিক্ষার্থীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৭:৫৩ পিএম

নানার মুক্তিযোদ্ধা সনদ বাবার নামে উপস্থাপন করার অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির জানান, ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই এক প্রার্থী নানার সনদকে বাবার নামে ব্যবহার করে ভর্তি হতে চেষ্টা করেন। নথি যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই শিক্ষার্থীকে মুচলেকা নেওয়ার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম দিনেই ১,০০৬ আসনের বিপরীতে ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন, যার মধ্যে ২৩৯ জন ছাত্র ও ২০৭ জন ছাত্রী। এখনো ৫৬০টি আসন ফাঁকা রয়েছে।