• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম


দীর্ঘ অপেক্ষার অবসান

অক্টোবরের মধ্যেই যোগদান শুরু হতে পারে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ১০:৪৯ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবরের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১ আগস্ট) শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি জানান, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সচিব বলেন, তদন্ত এবং বিভিন্ন প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হয়েছে। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

/এসএন