• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৫ ফুটের বার্মিজ অজগর উদ্ধার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৭:৪৮ পিএম

চবি ক্যাম্পাসে ১৫ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে গহীন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব সাপটি দেখতে পান। পরে তিনি থ্রি-এসএর সদস্যদের খবর দিলে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

/এএসএফ