• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই শিক্ষার্থীর ঘটনায় বৃষ্টির মৃত্যুও নিশ্চিত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ১১:০২ এএম

যুক্তরাষ্ট্রের University of South Florida-এর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, “আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।”

এর আগে শুক্রবার ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে Hillsborough County Sheriff’s Office। তার রুমমেট হিশাম আবুঘারবিয়াকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে প্রথমে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ২৬ বছর বয়সী হিশাম ইউএসএফ-এর সাবেক শিক্ষার্থী ছিলেন।

নাহিদা সুলতানা বৃষ্টি Noakhali Science and Technology University-এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং উচ্চশিক্ষার জন্য ইউএসএফ-এ পিএইচডি করছিলেন। নিহত লিমন ও বৃষ্টি দুজনই গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জুনিয়র শিক্ষার্থী এলি পাওয়েল বলেন, এ ঘটনায় তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। আর স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী লুয়ানা কোটশো জানান, নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ তৈরি হয়েছে।

লিমন ক্যাম্পাসের উত্তরের ‘অ্যাভালন হাইটস’ অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তার প্রতিবেশী মেগান ম্যাকডোনাল্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, শুরুতে বিষয়টি বোঝা না গেলেও পরে এর গুরুত্ব উপলব্ধি করে তিনি হতবাক হয়ে পড়েন।