• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


মালয়েশিয়া যেতে গিয়ে সাগরে ট্রলারডুবি, নিখোঁজ দুই শতাধিক নারী-পুরুষ

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৭ পিএম

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালচক্রের খপ্পরে পড়ে আন্দামান সাগরে ২৭৩ জন নারী-পুরুষকে বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা যাত্রীরা সবাই কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রাম-এর বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি ২৬৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ট্রলারের অধিকাংশ যাত্রীই সাগরে প্রাণ হারিয়েছেন।

টেকনাফ থানা পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এ ঘটনায় ৬ জন দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।