• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম


তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় হিন্দু দম্পতি গ্রেফতার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৯:১৪ পিএম

তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তাররাজধানী ঢাকার রমনা কালী মন্দিরে বিগ্রহের স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ঢাকাসহ তিনটি মন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে একটি জুয়েলারি দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার দুজন হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন।তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই দম্পতি তিনটি মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর আরও কোনো চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানা যাবে।পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দিনের কোনো এক সময় রমনা কালী মন্দিরে বিগ্রহের মুখ থেকে প্রায় ছয় আনা ওজনের স্বর্ণ চুরি হয়। চুরি হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গত রোববার সকালে রাজধানীর উত্তরখানের দোবাদিয়া এলাকা থেকে লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্তকে আটক করা হয়। একই দিন শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে পাঠানোর পর ওই দম্পতি ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ বিক্রির বিষয়টি সামনে আসে।পুলিশ জানায়, সোমবার দক্ষিণখান এলাকার ‘সাদিয়া জুয়েলার্সে’ অভিযান চালানো হয়। সেখানে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দোকানটির মালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, রমনা কালী মন্দিরে চুরির দিনই লিপি কর্মকার ওই দোকানে স্বর্ণ বিক্রি করেছিলেন। গ্রেপ্তার মুহিনের কাছ থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছে।তদন্তে আরও জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছিল। পুলিশ বলছে, ওই চুরির ঘটনাতেও গ্রেপ্তার দম্পতির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার লোকনাথ মন্দির থেকে বিগ্রহের গলার স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় ওই দম্পতি মন্দিরের পুরোহিতের হাতে ধরা পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে সে সময় হাতেনাতে ধরা পড়লেও পরে মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন।সংবাদ সম্মেলনে ফারুক হোসেন বলেন, মন্দিরে চুরির ঘটনা স্পর্শকাতর। বিশেষ করে সামনে দুর্গাপূজা থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন পর্যন্ত তিনটি ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আরও কোনো ঘটনায় তারা জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। এ ছাড়া এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, মন্দিরে স্বর্ণ চুরির ঘটনার সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজা উদযাপন শুরু হবে। পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা সমস্যা হয়নি। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/বিএসএস