• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম


শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৮:৪৮ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর দেড়টা থেকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এএসএফ