• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম


৪৯ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম নেই, রাজু ভাস্কর্যের সামনে আত্মা হুতির ঘোষণা ঢাবি শিক্ষার্থীরআত্মাহুতির ঘোষণা ঢাবি শিক্ষার্থীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৬:৫৯ পিএম

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত সরকারি গেজেট থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন এক শিক্ষার্থী। বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত তালিকায় স্থান না পাওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আত্মাহুতির হুমকি দেওয়া ওই শিক্ষার্থীর নাম মো. জসিম উদ্দীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে যুক্ত। 

ফেসবুকে দেওয়া দীর্ঘ এক বার্তায় জসিম ২০১১ সালের ঐতিহাসিক ‘আরব বসন্ত’-এর পটভূমি তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘সময়টা ২০১০ সালের ডিসেম্বর, তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজি রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে শেষ পর্যন্ত শরীরে আগুন জ্বালিয়ে আত্মাহুতি দিলেন। তার জীবনের বিনিময়ে পুরো আরব বিশ্বে বেশ পরিবর্তন এসেছিল। আজ থেকে সে আমার আইডল।

এরপর নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে জসিম আরও লেখেন, ‘৪৯তম বিসিএসের যোগদানের নির্ধারিত দিন (১২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মাহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না; কিন্তু ভেরিফিকেশন নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক, সেই কামনা রইল।’ 

পরবর্তী আরেকটি ফেসবুক পোস্টে নিজের অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লেষ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন জসিম। সেখানে তিনি প্রশ্ন করেন, ‘জুলাই ২০২৪-এ শাহবাগ স্কয়ারে থাকা অযোগ্যতা? ২০২২ সালে হল ছাত্রলীগে পোস্টেড ছিলাম সেটা আমার অযোগ্যতা? ফৌজদারি মামলা কিংবা মামলা-হামলায় জড়িত ছিলাম না, সেটা আমার অযোগ্যতা?’