৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জন থাকেন।তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়।বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ওই ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
/বিএসএস