• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম


মক্কাসহ সৌদি আরবের তিন অঞ্চলে জরুরি সতর্কতা জারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৯ পিএম

মক্কাসহ সৌদি আরবের তিন অঞ্চলে জরুরি সতর্কতা জারি

সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তাইফে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স ও ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে নাগরিকদের এ বিষয়ে সতর্ক করা হয়।তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘরের বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ শক্তিশালী স্থাপনার নিচে আশ্রয় নিতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়িচালকদের উঁচু সেতু বা ভবন থেকে দূরে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া নাগরিকদের খোলা জায়গা, ভবনের ছাদ ও বারান্দা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনেও সৌদি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন শহর মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করা হলো।

/বিএসএস