• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম


আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:২৫ পিএম

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে মো. সুজনের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

তিনি জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতক কন্যার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান করে। পাশাপাশি তারা আহত সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতিরও খোঁজ নেন।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএসএফ