• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম


তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৮:৫২ এএম

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি তুরস্ক সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশটির মানুষের আন্তরিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির বলেন, “তুরস্কের মুসলিমদের সহনশীলতা আমাকে মুগ্ধ করেছে। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।”

তিনি আরও বলেন, “আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে এক ধরনের গভীর ও হৃদয়স্পর্শী সুর রয়েছে, যা আমাকে বিশেষভাবে স্পর্শ করেছে।”

তুরস্কে পাওয়া উষ্ণ অভ্যর্থনা এবং ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তিনি আবারও দেশটি সফর করতে আগ্রহী।

তিনি বলেন, “আমি খুব শিগগিরই আবার তুরস্ক সফর করব।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তুরস্কের আতিথেয়তা, ধর্মীয় পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

/এএসএফ