• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম


“ট্রাম্প একটা মিথ্যাবাদি”-ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৬:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তেহরান আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে। তবে সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

সাম্প্রতিক কয়েক দিনে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান কোনো ধরনের অনুরোধ করেনি। তবে কাতারের মধ্যস্থতাকারীদের ইরান সফর গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘন হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ট্রাম্পের দাবির বিপরীতে ইরানের এই অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ