• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম


যু/ক্তরাষ্ট্র অনুমতি দিলেই ই/রানে নতুন হাম/লায় অংশ নিতে প্রস্তুত ইস রায়েল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৯:০৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরানে নতুন করে বিমান হামলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েলের একটি অংশ। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান

সূত্রবিহীন ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে, একই ধরনের তথ্য উঠে এসেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে। সেখানে জেরুজালেমের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযানে মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দিতে এবং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিতে ইসরায়েল গভীরভাবে আগ্রহী।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার আগের দিন, অর্থাৎ গত বুধবার (৮ জুলাই), নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্র জানায়, প্রয়োজন হলে তারা আবারও একই ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তবে ওই সূত্রটি আরও জানায়, ইসরায়েল এমন কোনো পরিস্থিতি কামনা করে না, যাতে দেশটির সাধারণ নাগরিকদের আবারও বোমা হামলার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে যেতে হয়। একই সঙ্গে তারা ইরানে চলমান পরিস্থিতিকেও উপেক্ষা করতে রাজি নয়।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যদি দেশের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে হয়, তবুও সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।

/এসএন