• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম


তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে ট্রাম্প, ক্ষুদ্ধ নেতানিয়াহু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৬:১১ পিএম

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি আপত্তি জানালেও দুই নেতার মধ্যে কোনো ধরনের মতবিরোধ বা সম্পর্কের অবনতি হয়েছে—এমন ধারণা নাকচ করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু তার অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান তুরস্ককে সরবরাহ করলেই দেশটি আমেরিকার জন্য একটি নির্ভরযোগ্য বা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে—এমনটি মনে করার কোনো কারণ নেই।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নেতানিয়াহু বলেন, এটি ‘মুসলিম ব্রাদারহুড দ্বারা সংক্রমিত একটি রেজিম’।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেন, তুরস্কের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান তুলে দেওয়া হলে মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে এ বিষয়ে আপত্তি জানালেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কে কোনো ফাটল সৃষ্টি হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু।

সূত্র: সিএনএন

/এএসএফ