২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। সবকিছু অনুকূলে থাকলে এবার প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে একসঙ্গে ছয়টি মুসলিম দেশ খেলার কৃতিত্ব গড়তে পারে।
ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মরক্কো, মিশর, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সেনেগাল।
এদিকে এখনও শেষ হয়নি ইরান ও আলজেরিয়ার লড়াই। বিভিন্ন গ্রুপের ফলাফল ও সেরা তৃতীয় স্থানধারী দলের হিসাব নিজেদের পক্ষে এলে এই দুই দলও নকআউট পর্বে জায়গা করে নিতে পারে। ফলে মোট ছয়টি মুসলিম দেশকে দেখা যেতে পারে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।
এটি হলে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়া হবে। এর আগে কোনো আসরেই নকআউট পর্বে চারটির বেশি মুসলিম দেশ খেলতে পারেনি।
সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছিল চারটি মুসলিম দেশ—মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া ও সৌদি আরব। সেই আসরে মরক্কো সেমিফাইনালে উঠে আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল।
এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের চোখ ইরান ও আলজেরিয়ার ভাগ্য নির্ধারণী সমীকরণের দিকে। তাদের নকআউট নিশ্চিত হলেই বিশ্বকাপে একসঙ্গে ছয়টি মুসলিম দেশের অংশগ্রহণের নতুন ইতিহাস রচিত হবে।
/এএসএফ