• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম


শেষ ম্যাচের বড় জয়ে ২য় রাউন্ডে আফ্রিকান মুসলিম দেশ সেনেগাল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৬:৫৮ পিএম

বিশ্বকাপের শুরুটা ছিল হতাশায় ভরা। টানা দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সেনেগাল। তবে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। একের পর এক আক্রমণে ইরাকের রক্ষণভাগকে চাপে রেখে শেষ পর্যন্ত পাঁচ গোলের বড় জয় তুলে নেয় তারা।

এই জয়ের ফলে সেনেগালের পয়েন্ট দাঁড়ায় ৩। গ্রুপে তৃতীয় হলেও উন্নত গোল ব্যবধানের সুবাদে তারা সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ্বকাপে টিকে থাকার জন্য বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না সেনেগালের। সেই কঠিন সমীকরণই মাঠে নেমে বাস্তবে রূপ দেয় তারা। টানা দুই পরাজয়ের হতাশা কাটিয়ে শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে দলটি দেখিয়ে দিয়েছে তাদের লড়াইয়ের মানসিকতা।

এদিকে, ইরাক তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে সেনেগাল নতুন উদ্যমে এখন রাউন্ড অব ৩২-এর চ্যালেঞ্জের অপেক্ষায়।


/এএসএফ