যুদ্ধবিধ্বস্ত গাজার অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় সংগৃহীত এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা, যা প্রায় পৌনে দুই কোটি টাকার সমান।
গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে এই অর্থ ব্যয় করা হবে।
ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী গত ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তহবিল সংগ্রহের বিষয়টি জানান। এই উদ্যোগ বাস্তবায়নে তাঁর সঙ্গে কাজ করেছে ক্রীড়াবিদদের সংগঠন নুজুম স্পোর্টস।
সংগৃহীত অর্থ গাজার শিশুদের সহায়তায় কাজ করা মানবিক সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর মাধ্যমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন শিশুদের সহায়তা এবং তাদের উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়াই এই তহবিলের মূল উদ্দেশ্য।
/এসএন