রাজধানীর ধানমন্ডিতে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে একটি গাছ উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে ১২/এ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব দেশের একটি গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের কারণে মাঠের পশ্চিম পাশের সড়কে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর একটি গাছ উপড়ে পড়ে।
তিনি জানান, ঘটনার সময় গাড়ি দুটির ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
/এএসএফ