প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইল-এ যুক্ত করতে যাচ্ছে।
এর আগে সার্চে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ই–মেইল প্ল্যাটফর্মেও এটি চালুর উদ্যোগ নিয়েছে গুগল।
নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে তুলে ধরবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং কম সময়েই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
এছাড়া জিমেইলের সার্চ অপশনেও বড় পরিবর্তন আসছে। ব্যবহারকারীরা প্রশ্ন করে তথ্য জানতে পারবেন এবং এআই একাধিক ই–মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করবে। এতে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে।
প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে আগে থেকেই জেমিনাই-সহ গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারস চালু রাখতে হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচার ই–মেইল ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তুলবে।
