• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০১ এএম


“আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি, কারণ আমরা যোগ্যতা অর্জন করেছি” -ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ২:১৯ পিএম

ইরান ফুটবল ফেডারেশন আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরের আগে বিশেষ নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা FIFA-এর কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে।ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, ইরানের রাষ্ট্রীয় প্রতীক এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা বা অসম্মানজনক আচরণ বরদাশত করা হবে না।রয়টার্সের বরাতে জানা যায়, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এই আসরে ইরানও যোগ্যতা অর্জন করে অংশ নিচ্ছে।মেহদি তাজ বলেন, “আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি কারণ আমরা যোগ্যতা অর্জন করেছি। আমাদের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ বা রাজনৈতিক নেতা নয়। তাই স্বাগতিক দেশগুলোর দায়িত্ব আমাদের রাষ্ট্রীয় প্রতীক ও প্রতিষ্ঠানকে সম্মান করা।”এর আগে কানাডায় প্রবেশের সময় ইরানি ফুটবল প্রতিনিধিদল ভিসা জটিলতার মুখে পড়ে। তাজ অভিযোগ করেন, সেখানে তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। পরে কানাডা জানায়, আইআরজিসির সঙ্গে সম্পর্কিত অভিযোগের কারণে তার ভিসা বাতিল করা হয়েছিল।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা—উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।পরবর্তীতে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের জুরিখে আমন্ত্রণ জানান।ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ফিফাকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/বিএসএস