২০২৬ বিশ্বকাপের আকাশ রক্ষায় সেনা নামানোর দাবি
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ফুটবল ভক্তদের জন্য অভিনব এক চাকরির ঘোষণা দিয়েছে ফক্স স্পোর্টস। বিশ্বের জনপ্রিয় চাকরি প্ল্যাটফর্ম ইনডিড-এর সঙ্গে যৌথভাবে তারা চালু করেছে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামে বিশেষ একটি পদ।এই পদে নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা)। তার প্রধান দায়িত্ব হবে ২০২৬ বিশ্বকাপের সবগুলো—মোট ১০৪টি ম্যাচ দেখা।চাকরিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ম্যাচগুলো দেখতে হবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে তৈরি বিশেষ কাচঘেরা গ্লাস কিউব থেকে। ফক্স-এর স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ বসেই তিনি উপভোগ করবেন সব ম্যাচ। পুরো সেটআপটির নাম দেওয়া হয়েছে ‘ড্রিম ভিউয়িং স্পেস’।ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, এই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই এমন একজন ভক্ত খোঁজা হচ্ছে, যিনি প্রতিটি ম্যাচের গল্প, প্রতিটি দেশের অংশগ্রহণ এবং প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারবেন।নির্বাচিত ব্যক্তিকে শুধু ম্যাচ দেখলেই হবে না; সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকতে হবে সক্রিয়। বিভিন্ন ওয়াচ পার্টি ও ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে হবে সমর্থকদের মাঝে।ইনডিড-এর চিফ মার্কেটিং অফিসার জেমস হোয়াইটমোর জানান, দ্রুত চাকরি খুঁজে পেতে সহায়তা করা এবং নিয়োগদাতাদের সঠিক কর্মী খুঁজে দেওয়া—এই লক্ষ্যকে নতুনভাবে তুলে ধরতেই ফক্স স্পোর্টসের সঙ্গে তাদের এই অংশীদারিত্ব।আবেদন করতে হলে প্রার্থীদের ইনডিড প্রোফাইল তৈরি বা আপডেট করতে হবে এবং একটি সংক্ষিপ্ত ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেন তিনিই এই কাজের জন্য উপযুক্ত।আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ মে পর্যন্ত। নির্বাচিত ব্যক্তি ৬ জুন থেকে দায়িত্ব শুরু করবেন এবং বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ২৬ জুলাই পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে নিউইয়র্ক ইয়ানকিস বনাম বোস্টন রেড সক্স বেসবল ম্যাচের সম্প্রচারের সময়।
/বিএসএস