• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম


ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল নেদারল্যান্ডস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ১০:২৮ এএম

বিশ্বকাপে এবার একের পর এক রেকর্ড হারানোর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আগে জার্মানির কাছে একটি রেকর্ড হারিয়ে পরে তা পুনরুদ্ধার করলেও এবার আরেকটি ঐতিহাসিক অর্জন হাতছাড়া হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ের মাধ্যমে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার কীর্তি এখন ডাচদের দখলে।২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর থেকে বিশ্বকাপের কোনো ম্যাচে হারেনি নেদারল্যান্ডস। বিশ্বকাপের পরিসংখ্যানে টাইব্রেকারে পরাজিত ম্যাচগুলো ড্র হিসেবে গণনা করা হয়। সেই হিসেবে গত ১৪ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে দলটি।এর আগে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিলের। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে এই কীর্তি গড়েছিল সেলেসাওরা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ব্রাজিলের সেই রেকর্ড স্পর্শ করেছিল নেদারল্যান্ডস। আর সুইডেনকে হারিয়ে এবার রেকর্ডটি নিজেদের করে নিল তারা।এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার তিউনিসিয়ার মুখোমুখি হবে ডাচরা।

/বিএসএস