• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম


সুনামগঞ্জে তিন কেজি গাঁ’জাসহ তরুণী আট’ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৪ পিএম

সুনামগঞ্জে তিন কেজি গাঁজাসহ জান্নাতুল আক্তার (২৫) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এসআই জহিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জান্নাতুল আক্তারের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক জান্নাতুল আক্তার নেত্রকোনার পূর্বধলা থানার সাধুপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিল্লাল হোসেনের মেয়ে এবং নাইম মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

/এসএন