• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম


‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৮:১৬ পিএম

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবার যুক্ত হয়েছেন নতুন এক ভূমিকায়। অর্গানিক ও নিরাপদ খাদ্যপণ্যভিত্তিক ব্র্যান্ড ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার নতুন যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বনশ্রীতে ‘ঘরের বাজার’-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ ‘ঘরের বাজার’-এর বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়া। এসব ব্র্যান্ডের বিভিন্ন ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণায় তাকে দেখা যাবে।

অনুষ্ঠানে ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড তাবায়ার থোব ও পাঞ্জাবিও পরে দেখেন এই ক্রিকেটার।

মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘ঘরের বাজার’। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও রয়েছে।

মাহমুদউল্লাহকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বড় পরিসরে মানুষের কাছে তুলে ধরতে চায়।

দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদ। ‘ঘরের বাজার’-এর দাবি, তার অভিজ্ঞতা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির মান, আস্থা ও বিশ্বাসের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরের বাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ, এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে নিয়ে তাদের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে ‘ঘরের বাজার’-এর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এসএন