• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম


মেসির কঠিন সময়ে পাশে রোনালদো, জানালেন গভীর সমবেদনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ১০:৫২ পিএম

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবারের মতো নিজের শোক ও অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবাকে হারানোর শূন্যতা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না বলে জানান তিনি। একই সঙ্গে এই কঠিন সময় কীভাবে পার করবেন, সেটিও তার কাছে স্পষ্ট নয় বলে উল্লেখ করেন মেসি।বাবাকে জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মেসি জানান, তাকে হারানোর পর যেন সবকিছু থমকে গেছে। দীর্ঘদিনের এই সঙ্গী ও অনুপ্রেরণাকে হারিয়ে তৈরি হওয়া শূন্যতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।মেসির সেই পোস্ট প্রকাশের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন তার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পর্তুগিজ তারকা লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো লিও; তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।’মেসির বাবা হোর্হে মেসি গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শেষ দিকে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছিল।বাবার মৃত্যুর পর কয়েক দিন কোনো মন্তব্য করেননি মেসি। তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো নিজের শোকের কথা জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা।ফুটবল মাঠে মেসি ও রোনালদো বহু বছর ধরে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ক্যারিয়ারে অসংখ্যবার মুখোমুখি হয়েছেন তারা। তবে ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতার বাইরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রাখলেন রোনালদো।

/বিএসএস