• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৭:৪৮ এএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি থেকে একটি গোল এলেও তা ব্রাজিলকে হার এড়াতে পারেনি। শেষ বাঁশি বাজতেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

এই জয়ের মাধ্যমে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল নরওয়েজিয়ানরা। এর আগে চার দেখায় দুই জয় ও দুই ড্র ছিল তাদের। নতুন এই জয়ে সেই রেকর্ড আরও সমৃদ্ধ হলো।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। দ্বিতীয় মিনিটে বের্গা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর পেনাল্টির সুযোগ পায় ব্রাজিল। নরওয়ের বক্সে মাতেউস কুনহাকে ফাউল করা হলেও শুরুতে পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে পেনাল্টির নির্দেশ দেন তিনি। স্পটকিক নিতে আসেন ব্রুনো গিমারায়েস। তবে তার ডানদিকে নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড।

পেনাল্টি মিস করলেও আক্রমণের ধার ধরে রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের কোণাকুণি শটও দারুণ দক্ষতায় রুখে দেন নাইল্যান্ড। প্রথমার্ধের শেষদিকে কাসেমিরোর বাড়ানো লম্বা বলে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি মাথা ছোঁয়াতে না পারায় আরেকটি সম্ভাবনাময় সুযোগ নষ্ট হয়। ফলে বিরতিতে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন এনদ্রিক। নেমেই বড় সুযোগ পেলেও গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন তিনি। তার শট চলে যায় বারের ওপর দিয়ে। প্রথমার্ধের পেনাল্টি মিস এবং দ্বিতীয়ার্ধের এই সুযোগ হাতছাড়া শেষ পর্যন্ত বড় মূল্য দিতে হয় ব্রাজিলকে।

ম্যাচের ৮০তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। আন্দ্রেয়াস শেলডারুপের ক্রস থেকে হেডে গোল করেন আর্লিং হালান্ড। এরপর নিজেদের বক্সের বাইরে মার্টিন ওডেগার্ডকে ফাউল করায় নেইমার লাল কার্ড দেখেন।

শেষ দশ মিনিটে আবারও ব্যবধান বাড়ান হালান্ড। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট আলিসন বেকারের হাত ফসকে জালে জড়িয়ে গেলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

তবে ম্যাচের একেবারে শেষদিকে আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। বক্সের ভেতরে কাসেমিরোকে ফাউল করেন নরওয়ের খেলোয়াড় অস্টিগার্ড। সেই পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এটি ছিল তার ক্যারিয়ারের ৮০তম গোল। স্কোরলাইন ২-১ হলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের। অন্যদিকে ঐতিহাসিক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

/এসএন