• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম


অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন হেয়ারকাটে মেসি-ডি পল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৬:০৬ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা দল। তবে কঠোর প্রস্তুতির মাঝেও কিছুটা অবসর সময় উপভোগ করেছেন দলের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। অনুশীলন ক্যাম্প থেকে সময় বের করে তারা নাপিতের কাছে যান এবং নতুন লুকে হাজির হন।

আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও ডি পলের নতুন হেয়ারস্টাইলের ছবি প্রকাশ করেন। বহু বছর ধরে জাতীয় দলের খেলোয়াড়দের চুলের সাজসজ্জার দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নতুন সাজে মেসিকে দেখা গেছে তার পরিচিত স্টাইলেই। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল কিছুটা বড় ছিল। এবার সেটি ছোট করে পরিপাটি করে ছাঁটিয়েছেন তিনি। লুকে বড় ধরনের কোনো পরিবর্তন না এলেও নতুন হেয়ারকাটে তাকে আরও গোছানো ও সতেজ দেখিয়েছে।

অন্যদিকে রদ্রিগো ডি পলও চুল ছাঁটিয়ে নতুন রূপে সামনে এসেছেন। তার হেয়ারস্টাইলেও নাটকীয় পরিবর্তন দেখা যায়নি। তবে ছোট ও পরিচ্ছন্ন কাটে তাকে বেশ প্রাণবন্ত দেখিয়েছে। একসময় ব্যতিক্রমধর্মী চুলের স্টাইলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি অপেক্ষাকৃত সহজ ও মার্জিত সাজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দুই ফুটবলারকেই বেশ হাসিখুশি ও স্বস্তিতে দেখা গেছে। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা কিছুটা নির্ভার সময় কাটিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে।

/এসএন