• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম


ইশরাকের পদত্যাগের খবর ঘিরে বিএনপি অ্যাক্টিভিস্টদের নিয়ে ফেইসবুকে হাসনাতের রসিকতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ অক্টোবর ২০২৬ ১২:৪০ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ প্রসঙ্গে বিএনপির সক্রিয় অনলাইন কর্মীদের নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, তাঁরা বিপদে পড়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।’

পোস্টে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে দলের ভেতরের কিছু মানুষের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন হাসনাত। তিনি লেখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন। এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’

/এসএন