• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম


তাকবিরে তাশরিক পড়ার সময়সূচি জানুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৯:৫৫ পিএম

পবিত্র হজের মাস জিলহজের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক আমল।

১৪৪৭ হিজরি সালের হিসাব অনুযায়ী, চলতি বছর আগামী ২৭ মে বুধবার ফজরের নামাজ থেকে তাকবিরে তাশরিক পড়া শুরু হবে। এটি চলবে ৩১ মে রোববার আসরের নামাজ পর্যন্ত।

ইসলামি শরিয়ত অনুযায়ী, প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী-পুরুষ, মুকিম-মুসাফির, গ্রাম বা শহরের বাসিন্দা— সবার জন্য একাকি কিংবা জামাতে ফরজ নামাজ আদায়ের পর অন্তত একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

তবে একবার পড়া ওয়াজিব হলেও তিনবার পড়া মুস্তাহাব হিসেবে গণ্য করা হয়।

তাকবিরে তাশরিক

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ:
“আল্লাহু আকবর, আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর; ওয়ালিল্লাহিল হামদ।”

অর্থ:
“আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।”

ধর্মীয় বিশ্লেষকদের মতে, তাকবিরে তাশরিকের মাধ্যমে মহান আল্লাহর বড়ত্ব, একত্ববাদ এবং প্রশংসা ঘোষণা করা হয়। মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল।

আলেমরা জানান, এই ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে হয় এবং এটি প্রতি বছর জিলহজ মাসে একই নিয়মে আদায় করা হয়।

/এএসএফ