ছবি: সংগৃহীতচ্যাটজিপিটির মাধ্যমে ইসলামিক মাসআলা জেনে তা অনুযায়ী আমল করা যাবে কিনা—এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। চ্যাটজিপিটি ব্যবহার করে ইসলামের বিভিন্ন বিষয়ের উত্তর গ্রহণ করা কতটা নির্ভরযোগ্য—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে তথ্য সংগ্রহ করে উত্তর দেয়। কিন্তু অনলাইনে থাকা সব তথ্য সঠিক নয়।” শায়খ আহমাদুল্লাহ বলেন, “চ্যাটজিপিটি বা এআইভিত্তিক যেসব টুল রয়েছে, সেগুলোর মাধ্যমে শরিয়াহসংক্রান্ত প্রশ্ন—বিশেষ করে হালাল-হারাম, ঈমান-আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয় জেনে সরাসরি আমল না করাই ভালো। কারণ, চ্যাটজিপিটি থেকে যেমন সঠিক তথ্য পাওয়া যেতে পারে, তেমনি ভুল তথ্যও আসতে পারে।” তিনি আরও বলেন, এ ধরনের অ্যাপস সবসময় নির্ভুল তথ্য দেয় না। অনলাইনে থাকা বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করে তারা উত্তর তৈরি করে। ফলে কেউ যদি যাচাই-বাছাই ছাড়া চ্যাটজিপিটির তথ্যের ওপর নির্ভর করে, তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে। আহমাদুল্লাহ বলেন, “যদি কেউ চ্যাটজিপিটি থেকে কোনো তথ্য নেয়, তাহলে তা অবশ্যই ক্রসচেক করে সঠিক কিনা যাচাই করে নিতে হবে। তা না হলে সেটি গ্রহণ করা ঠিক হবে না।” তিনি আরও বলেন, “কোরআন ও হাদিসভিত্তিক ইসলামিক জ্ঞান দ্বীনের অংশ। তাই এই দ্বীন আমরা কোথা থেকে গ্রহণ করছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামিক মাসআলা জেনে তা অনুযায়ী আমল করা যাবে কিনা—এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
চ্যাটজিপিটি ব্যবহার করে ইসলামের বিভিন্ন বিষয়ের উত্তর গ্রহণ করা কতটা নির্ভরযোগ্য—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে তথ্য সংগ্রহ করে উত্তর দেয়। কিন্তু অনলাইনে থাকা সব তথ্য সঠিক নয়।”
শায়খ আহমাদুল্লাহ বলেন, “চ্যাটজিপিটি বা এআইভিত্তিক যেসব টুল রয়েছে, সেগুলোর মাধ্যমে শরিয়াহসংক্রান্ত প্রশ্ন—বিশেষ করে হালাল-হারাম, ঈমান-আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয় জেনে সরাসরি আমল না করাই ভালো। কারণ, চ্যাটজিপিটি থেকে যেমন সঠিক তথ্য পাওয়া যেতে পারে, তেমনি ভুল তথ্যও আসতে পারে।”
তিনি আরও বলেন, এ ধরনের অ্যাপস সবসময় নির্ভুল তথ্য দেয় না। অনলাইনে থাকা বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করে তারা উত্তর তৈরি করে। ফলে কেউ যদি যাচাই-বাছাই ছাড়া চ্যাটজিপিটির তথ্যের ওপর নির্ভর করে, তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে।
আহমাদুল্লাহ বলেন, “যদি কেউ চ্যাটজিপিটি থেকে কোনো তথ্য নেয়, তাহলে তা অবশ্যই ক্রসচেক করে সঠিক কিনা যাচাই করে নিতে হবে। তা না হলে সেটি গ্রহণ করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “কোরআন ও হাদিসভিত্তিক ইসলামিক জ্ঞান দ্বীনের অংশ। তাই এই দ্বীন আমরা কোথা থেকে গ্রহণ করছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এইচটি